২১ জুন ২০২৬

জাতীয় পার্টিকে দেশের মানুষ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাতীয় পার্টিকে দেশের মানুষ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়

রাজনীতি ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টিকে দেশের মানুষ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়।

তিনি বলেন, দেশকে উন্নয়ন ও প্রগতির দিকে এগিয়ে নেয়ার জন্য মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। গোলাম মোহাম্মদ কাদের আজ দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্ক মিলনায়তনে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাদের বলেন, জাতীয় পার্টি এক সময় দেশের সব চেয়ে বড় রাজনৈতিক শক্তি ছিল। কিন্তু ’৯১ সালের পর থেকে বিভিন্নভাবে জাতীয় পার্টিকে দূর্বল করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টির সভা-সমাবেশে হামলা করা হয়েছে। মামলা করা হয়েছে নেতা-কর্মীদের বিরুদ্ধে। কিন্তু তাতেও জাতীয় পার্টি দূর্বল হয়নি। জাতীয় পার্টি থেকে সিনিয়র নেতারা চলে যাওয়ায় ও দলের ভাঙ্গনে দল দূর্বল হয়েছে। তাই আগামী দিনের জন্য জাতীয় পার্টিকে প্রস্তুত করতে হবে।

এডভোকেট সালমা ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সেেম্মলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, নাজমা আকতার এমপি।

পরে, সালমা ইসলাম এমপিকে ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত করা হয় এবং আগামী দশ দিনের মধ্যে সাধারণ সম্পাদকসহ পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি