৭ মে ২০২৬

জাতীয় নির্বাচনে ব্যবহার হবে না সিসি ক্যামেরা: ইসি রাশেদা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতীয় নির্বাচনে ব্যবহার হবে না সিসি ক্যামেরা: ইসি রাশেদা
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। ইসি রাশেদা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই। এ কারণে ক্যামেরা ব্যবহারে কমিশন বাধ্য নয়। এর আগে, সকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর চিন্তা করছে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সময়ে ব্যালটে অনুষ্ঠিত ভোটগুলোর নির্বাচনি সামগ্রী সকালে পাঠানো হয়েছে। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি