জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বেতন দেবে সরকার
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় দলে সুযোগ পাওয়া ফুটবলারদের বেতন দেবে সরকার। এমন আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। আমাদের ফুটবলে নতুন করে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। তা নিয়ে আলোচনা করেছি।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘হামজা চৌধুরী থেকে শুরু করে বেশ কিছু খেলোয়াড় তারা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন। যার কারণে আমাদের ফুটবল আগের চেয়ে অনেক দিক দিয়েই সমৃদ্ধশালী একটি জায়গায় যাচ্ছে। এই জাগরণকে ধরে রেখে কীভাবে সামনের দিকে যেতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের মেয়ে ফুটবলাররা ভালো পারফর্ম করছেন। মেয়ে ফুটবলারদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি পুরুষ ফুটবলারদেরকেও উৎসাহিত করতে হবে। আমরা খেলাধুলাকে যেহেতু পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা চাই যে ফুটবলে যারা দেশকে প্রতিনিধিত্ব করছেন সেই পুরুষ ও নারী সবাইকেই আমরা বেতন কাঠামোর মধ্যে আনবো। আমরা তাদেরকে বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করব।’
আমিনুল হক বলেন, ‘ফিফার অনুদানে আমাদের ফুটবল ফেডারেশন কিছু মাঠ বরাদ্দ চেয়েছে। ইতিমধ্যে আমরা আলোচনা সাপেক্ষে তিনটি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করবো। সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম।’
‘এই তিনটি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেবো। সেটার সার্বিক অর্থায়ন করবে এবং এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে।’ সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি