৫ মে ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুলাই থেকে এই কার্যক্রম শুরু হয়ে ১৪ আগস্ট পর্যন্ত চলবে। রবিবার (২৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৮ জুলাই বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন পুনরায় শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে ১৬ আগস্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেয়া হবে। ফলে এবারও কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না। প্রসঙ্গত, গত ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন থেকে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর ৭ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় আবেদন কার্যক্রম স্থগিত করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি