৫ মে ২০২৬

জার্মানির বিপক্ষে জাপানের জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জার্মানির বিপক্ষে জাপানের জয়
বাংলাপ্রেস, ঢাকা: জাপানের বিপক্ষে চলছে চলতি বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচ। জাপানের রক্ষণে আক্রমণের ঝড় বইয়ে দিয়ে ইলকায় গুন্দোয়ানের পেনাল্টি গোলে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ৩৩ মিনিটে ম্যানসিটির এই মিডফিল্ডারের পেনাল্টি গোলে রূপ পেলো গত বিশ্বকাপে ব্যর্থতা ঝেড়ে ফেলার জার্মান-মিশন। কিন্তু ৭৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরায় জাপান। রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। তার ৮ মিনিট পরেই ম্যাচে লিড আনে জাপান। তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপান। এর আগে, খেলার ৮ মিনিটেই একটি গোল করে বসেছিল জাপান। যদিও তা বাতিল হয়েছে অফসাইডে। এরপর আরও দ্ধি পায় জার্মানদের আক্রমণের গতি। হাফটাইমের পর সেই গতি নিজেদের করে নিয়েছে জাপান। ম্যাচের ৩২ মিনিটে মাঝমাঠ থেকে জোশুয়া কিমিচ বল বাড়ান ডি বক্সের বামপ্রান্তে, লেফটব্যাক ডেভিড রাউমের উদ্দেশে। কিন্তু জাপান গোলরক্ষক শুইচি গোন্দা এগিয়ে গিয়ে দলকে বিপদমুক্ত করতে গিয়ে ফাউল করে বসেন রাউমকে। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। জার্মানরা সাধারণত জাতীয় দলের জার্সিতে পেনাল্টি খুব কমই মিস করে। সেই ধারা অব্যাহত রেখে গোন্দাকে পরাস্ত করেন গুন্দোয়ান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি