৭ মে ২০২৬

জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খবর এএফপির। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-র প্রচারিত ফুটেজে দেখা যায়, ইওয়াতে অঞ্চলের ওফুনাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেল্ফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার সন্ধ্যায় ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি আগুনকে "বড় আকারের" বলে বর্ণনা করে বলেন, প্রায় ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে। তিনি আরও বলেন, এখনও আগুনের কারণ জানা যায়নি। ২০২৩ সালে জাপান জুড়ে প্রায় ১,৩০০টি দাবানল ঘটেছিল, যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল। এসময় বাতাসের আদ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে। -বাসস [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি