জানুয়ারিতেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী জানুয়ারি মাসেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে। সেজন্য ওয়েবসাইটের পুরানো তালিকা স্থগিত করা হবে। যাচাই-বাছাই করে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিল করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এরপর আপত্তি যাচাই বাছাই শেষে ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড করা হবে। যাতে জালিয়াতি বন্ধ হয়। বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধাকে যুদ্ধকালীন নয় মাসের বাস্তব অভিজ্ঞতা ও ঘটনা সন্তান, আত্মীয়-স্বজনদের কাছে তুলে ধরতে হবে। এর ব্যতয় হলে পরবর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস ভুলে যাবে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী ২০২০ সালে জননেত্রী শেখ হাসিনা সরকার মুজিববর্ষ পালন করতে যাচ্ছেন। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ২৩শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রত্যেক মুক্তিযোদ্ধাই আগামী মার্চের মধ্যে আইডি কার্ড পাবেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১০ দিনের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে বুঝে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মাদ ইখতেয়ার আলী, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উলাহ শরিফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএম নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি