৬ মে ২০২৬

জানুয়ারিতে গ্রেফতার হতে পারেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জানুয়ারিতে গ্রেফতার হতে পারেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের পর গ্রেফতার হতে পারেন বলে আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম অ্যারলি। তিনি রোববার সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা যাচ্ছে না। অ্যারলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেয়ার মতো বহু অভিযোগ রয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। চলতি বছরের ৩ জানুয়ারি ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেন মার্কিন সেনারা। ইরাকের রাজধানী বাগদাদে ওই হত্যাকাণ্ডের পর ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হত্যা মামলার সিদ্ধান্ত নেয় ইরান। সেই সময় অনেকে বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প চিরদিন ক্ষমতায় থাকবেন না এবং আইনি দায়মুক্তিও তাকে আজীবন সুরক্ষা দেবে না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি