৮ মে ২০২৬

জানাযার নামাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জানাযার নামাজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসা শিক্ষকের

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ ) থেকে: আত্মীয়ের জানাযার নামাজে অংশগ্রহন করতে যাওয়ার পথে ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ৭ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর- রামগোপালপুর সড়কে বাহাদুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষক মৃত্যু বরন করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী গৌরীপুর পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে কুয়াশাচ্ছন অবস্থায় উল্লেখিত স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মটর সাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক।

স্থানীয় লোকজন তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের আত্মীয় রুবেল মিয়া (২৫) জানান, মোজাম্মেল হক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামে একটি এবতেদায়ী মাদ্রসায় চাকুরী করতেন। তিনি বলেন, ঘটনার দিন সকালে মোজাম্মেল হক তার বড় মায়ের জানাযার নামাযে অংশগ্রহন করতে মটর সাইকেলযোগে মাদ্রাসা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

এসময় গৌরীপুর উপজেলার বাদুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন সাংবাদিকদের এবিষয়ে নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি