৪ মে ২০২৬

জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস
বাংলাপ্রেস ডেস্ক: গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বের হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, ‘জামিনে মুক্ত হয়ে সন্ধ্যা ৭টার দিকে কৌশিক হোসেন তাপস কারাগার ত্যাগ করেন।’ এর আগে, গত বছরের ৪ নভেম্বর রাত ৩টার দিকে উত্তরার তাপসের বাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গত বছরের ১৮ জুলাই কোটা আন্দোলনে রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি