২৩ আগস্ট ২০২৬

জামায়াত আমিরের মন্তব্য: বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৭:০১ এএম
জামায়াত আমিরের মন্তব্য: বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে

বাংলাপ্রেস ডেস্ক: ১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ কোনও সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানীসহ বিভিন্ন ভুক্তভোগীর স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।

সেমিনারে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তাদের সুর পরিবর্তন করেছে।

এমনকি জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি