৫ মে ২০২৬

জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার আইন নেই : সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জামায়াতকে নির্বাচনের বাইরে রাখার আইন নেই : সিইসি

বাংলাপ্রেস অনলাইন: জামায়াতে ইসলামীর কোনো সদস্য ও যুদ্ধাপরাধীদের উত্তরসূরি যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। গতকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এসব দাবি জানান নেতারা। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সব দলকে ঘোষণা করতে হবে যে তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই—এমন দাবিও রয়েছে নির্মূল কমিটির।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্মূল কমিটির নেতাদের বলেছেন, জামায়াতের সদস্য বা যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের স্বতন্ত্র বা জোটগতভাবে নির্বাচন করা থেকে বিরত রাখতে প্রয়োজনীয় আইন নেই। বিদ্যমান আইনে কী করা সম্ভব তা কমিশনের সদস্যদের সঙ্গে বসে পর্যালোচনা করা হবে। বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের সিইসির বক্তব্যের কথা জানান। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

নির্মূল কমিটির দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের প্রচারে ধর্মের ব্যবহার বন্ধে ইসিকে কঠোর হওয়া, সেনাবাহিনীকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না করা। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের কাছ থেকে একটি অঙ্গীকারনামায় সই নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বলা হয়েছে, প্রার্থীরা এই মর্মে অঙ্গীকার করবেন যে তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন, স্বাধীনতাবিরোধী নন, আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া বা নির্বাচনের অযোগ্য কোনো দলের সদস্য নন বা সম্পৃক্ত নন।

ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সাংবাদিকদের জানান, শুধু জামায়াতে ইসলামী নয়, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জঙ্গি, সন্ত্রাসী সংগঠনও যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুনসহ ঘাতক-দালাল নির্মূল কমিটির আট সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠক করে।

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন স্থগিত রেখেছে। সে ক্ষেত্রে তাদের কেউ দলীয় প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সুযোগ রয়েছে বিদ্যমান আইনে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি