৫ মে ২০২৬

জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাস্তায় নামতে জাফরুল্লাহ'র আহবান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাস্তায় নামতে জাফরুল্লাহ'র আহবান

বাংলাপ্রেস ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন-২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দিয়ে রাস্তায় নামেন।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি দাবি’ নিয়ে এ মানববন্ধন হয়। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলে সাইফুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি নেতা আমীর খসরুর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে ভোট ডাকাতি হয়েছে। আজকে জনগণের প্রশ্ন সামনে ভোট দিতে পারবো কিনা? ভোট দেয়ার সংগ্রামটাই জনগণের কাছে আসল। এজন্য আন্দোলন করতে হবে। জামায়াত জোটে থাকলে আন্দোলন হবে না। এই যে আমীর খসরু। এটা আপনাদেরই দায়িত্ব। সব বিভেদ একটু ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন।

তিনি বলেন, আজকে আবরারের হত্যাকাণ্ডের যে কাহিনী শুনছি, তারা (সরকার) ৩০২ ধারায় মামলাকে ৩০৪ ধারায় পরিণত করার চেষ্টা করছে। এই সরকারের জন্য এটা নতুন কোনো ঘটনা নয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনি লড়াইয়ে খালেদা জিয়া মুক্ত হবেন না। তাই সবাইকে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।

বাংলাদেশের অর্থনীতি পুরোপুরিভাবে একটি দলীয় অর্থনীতিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন খসরু।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি