৬ মে ২০২৬

জামায়াতে ইসলামীর বিচারে আবারো আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জামায়াতে ইসলামীর বিচারে আবারো আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আবারো সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন জামায়াতকে ‘ব্যান্ড’ করা হয়েছিল। মানবতাবিরোধী ব্যক্তিদের বিচারের জন্য ১৯৭৩ সালের যে আইন করা হয়েছিল, সেই আইনটি দল হিসেবে জামায়াতের বিচার করার জন্য যথেষ্ট ছিল না। সে কারণে আইন সংশোধনের দাবি উঠেছিল।

আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে তিনটি রায়ে দেখা গেছে যে, জামায়াত দল হিসেবে যুদ্ধাপরাধে জড়িত। তাদের বিচারের জন্য দাবি উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে, বিদ্যমান আইনে বিচার করা যায় না, তাই সংশোধন প্রয়োজন। গত মেয়াদে আমরা আইন সংশোধনে হাত দিই। আমরা কিছু সংশোধন করে আইন বিভাগে পাঠাই। পরে কিছু আইনগত শব্দ সংশোধন করে পাঠানো হয়, আমরা প্রস্তুত করে রেখেছি প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই মন্ত্রিসভায় উঠানো হবে। এরপর পাস করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি