১৮ জুন ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পিএম
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

বাংলাপ্রেস ডেস্ক:   জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি। 

জামায়াত আমির  জানিয়েছিলেন, ২০২৫ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি; অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন।

সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায়াত আমির। এর প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (১৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।’

ডিসেম্বরের শেষ দিকেএকটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় ৩১ ডিসেম্বর। সেখানে তিনি বলেন, ভারতের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে ভারতের ইচ্ছায় সেই সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি