৬ মে ২০২৬

'জামানত' ফিরে পেতে আদালতের দ্বারস্থ হবেন হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'জামানত' ফিরে পেতে আদালতের দ্বারস্থ হবেন হিরো আলম

বাংলাপ্রেস ডেস্ক:  প্রত্যাখ্যানের পর যে ভোট পেয়েছেন তাও গ্রহণযোগ্য নয়। জামানত বাজেয়াপ্ত করা হলে নির্বাচন কমিশনে আপিল করা হবে। সেখানে পক্ষে রায় না পেলে উচ্চ আদালতে যাবেন। জানালেন বগুড়া থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম জানান, ভোট বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণের দাবি জানিয়েছি। এ বিষয়ে রিটার্নি কর্মকর্তার কাছে আবেদন করেছি ভোটের দিন বিকেলেই। তারপরও যদি কিছু না হয় তবে আদালতের আশ্রয় নেব।

ভোটের ফলাফলে জামানাত বাজেয়াপ্ত হয়েছে, এখন কি করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যে নির্বাচনে ভোটগ্রহণ ঠিক মতো হয়নি, এ ফলাফল মেনে নেব না। প্রয়োজনে জামানত ফিরে পেতেও আদালতে দ্বারস্থ হবো। তবে আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মাধ্যমে ব্যাপক আলোচিত বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতয়ী সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী ছিলেন। নির্বাচনের দিন বিকেলে ভোট বর্জনের ঘোষণা দিয়ে এবং ফলাফল প্রত্যাখান করে পুননির্বাচন দাবি করে এখনও আলোচনায় রয়েছেন।

এদিকে নির্বাচনের ফলাফলে মাত্র ৬৩৮ ভোট পেয়ে তার জামানত বাজেয়াপ্ত হবার পরও, তিনি সেই জামানতের অর্থ ফেরত পেতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবার ঘোষণা দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি