২১ জুন ২০২৬

জামালপুরে নিজ ঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জামালপুরে নিজ ঘর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টায় পৌরসভার গোবিন্দপুর গাড়োয়ালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত মা-মেয়ে হলেন- জয়ফল বেগম (৫৫) ও স্বপ্না বেগম (২৫)। জানা গেছে, ওই বাড়িতে শুধু মা-মেয়েই বসবাস করতেন। জয়ফল বেগমের স্বামী আঙ্গুর চৌধুরী অনেক আগেই মারা গেছেন। জয়ফুলের দুই ছেলে ও তিন মেয়ে আছেন। দুই ছেলে বিদেশে থাকে। বাড়ি পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা মা ও মেয়েকে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়রা। মেলান্দহ থানার ওসি এসএম ময়নুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোবিন্দপুর দারোয়ানপাড়া এলাকা থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি