জামালপুরে ১০ বাড়ি লকডাউন ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও ওই নারীর বাড়ির পার্শ্ববর্তী ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করে প্রশাসন।
জেলার ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের ওই নারী করোনাভাইরাসের আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
রবিবার রাতে তার নমুনা সংগ্রহ করে সোমবার সকালে ঢাকায় আইইডিসিআর-এ পাঠায় জামালপুর স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা: গৌতম রায় জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলেই সে করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই নারী সম্প্রতি ঢাকা থেকে তার বাবার বাড়িতে এসেছে। তার জ্বর দেখা দেয় এবং সেই সঙ্গে করোনাভাইরাসে উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
এ ঘটনায় ওই বাড়ির আশেপাশের ১০টি বাড়িতে লাল নিশানা টেনে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিপি/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি