জামালগঞ্জে সাবেক এমপি রতন'র শুভেচ্ছা বিনিময়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ-১ আসনের সাবেক ৩ বারের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বিভিন্ন মহলের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার বিভিন্ন মহলের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন উপজেলার মান্নান ঘাট, ভাটিলালপুর, লক্ষীপুর, চানপুর, জামালগঞ্জ ও সাচনা বাজারের সাধারণ মানুষ বিভিন্ন পেশাজীবী সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী,উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, আবুল কালাম সরকার, সাবেক এমপির পিএস আব্দুর রাজ্জাক পাবেল।সাবেক এমপি রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলেই মিলে কাজ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি