জামালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। রবিবার বিকাল ৫ ঘটিকায় ভীমখালী ইউনিয়রের জাল্লাবাজ গ্রামবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ইফতার পরবর্তী আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাল্লাবাজ গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সাবেক ইউপি সদস্য শফিক মিয়া। ইউপি সদস্য ওয়াকিব মিয়া এর সঞ্চালনায়।
প্রধান অতিথি, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক জেলা পরিষদের সদস্য ও আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পদ প্রার্থী মো: আব্দুল মুকিত চৌধুরী।
বিশেষ অতিথি, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, গণ্যমান্য ব্যক্তি মো. নবাব মিয়া, সফর আলী, ফজলু মিয়া, আওয়ামীলীগ নেতা নিক্কন মিয়া, যুবলীগ নেতা শহিদুল আলম বাদশা সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো: আব্দুল মুকিত চৌধুরী বলেন, আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী। আমাকে আপনাদের মুল্যবান ভোট প্রদান করে বিজয়ী করুন। আমি জামালগঞ্জ উপজেলাকে মানুষের মৌলিক অধিকার সুরক্ষা ও মডেল উপজেলা বিনিমার্ণ সহ দুর্নীতি মুক্ত উপজেলা গড়ে তুলতে চাই। সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিৎ সরকার মহোদয়ের হাত ধরে এলাকার উন্নয়ন মূলক কাজ করতে সবাই সহযোগিতা করবেন। আমার জন্য দোয়া করবেন, যাতে জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি