জামালগঞ্জে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানের বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নোবেল বিজয়ী প্রতিষ্টান গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানের বৈঠক অনুষ্টিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকায় জামালগঞ্জ সরকারী কলেজে জামালগঞ্জ শাখার উদ্যোগে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানের বৈঠক অনুষ্টিত হয়েছে।
জামালগঞ্জ এরিয়া, সুনামগঞ্জ যোন এর কেন্দ্র প্রধান বৈঠকে অংশ গ্রহণ করেন জামালগঞ্জ উপজেলার ৭৫ টি কেন্দ্রের ৭৫ জন কেন্দ্র প্রধানদেরকে নিয়ে বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক এর সুনামগঞ্জ জেলার যোনাল ম্যানেজার মোহাম্মাদ মোশারেফ হোসেন, যোনাল অর্ডিট অফিসার মো: নজরুল ইসলাম সরকার, এরিয়া ম্যানেজার নির্মূল কুমার দে সরকার, জামালগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: আব্দুল বারী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্র প্রধান রহিমা বেগম, স্বপ্না বেগম, রেনুবালা, নিলুফা আক্তার, সোহানা সহ অফিসার বৃন্দ। প্রধান অতিথি, যোনাল ম্যানেজার মোহাম্মাদ মোশারেফ হোসেন বলেন, নোবেল বিজয়ী প্রতিষ্টান গ্রামীণ ব্যাংক ৭৫ ভাগ মালিকানা সদস্য, ২৫ ভাগ মালিকানা সরকার, আমাদের ঋণ বিতরণ, আমানত জমা, উত্তোলন, ছাত্র বৃত্তি, শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন ঋণের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, বাল্য বিবাহকে না বলুন, সবুজ যোন গড়ে তুলুন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি