৯ মে ২০২৬

জামালগঞ্জে বিদেশী ভারতীয় মদ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে বিদেশী ভারতীয় মদ উদ্ধার
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সদর ইউনিয়নে জামালগঞ্জ টু মান্নানঘাটগামী চাঁনপুর পাঁকা রাস্তার উপর জহিরুল ইসলাম এর বসত বাড়ির সামনে ডোবা থেকে আড়াইশ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের আসার টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এব্যপারে এসআই মিহির চন্দ্র দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাতক দেখিয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। আসামীরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মোতারেব মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩০), ও তার ভাই বেতার উদ্দিন (৪০),একই গ্রামের রুস্তম আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫)। মঙ্গলবার ভোর সকালে এসআই মিহির চন্দ্র দাস ডিউটিরত অবস্থায় থাকাকালে এলাকার ছাত্র-জনতার মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স জামালগঞ্জ-মান্নানঘাট সড়কের চাঁনপুর গ্রামে পাশে জহিরুল ইসলামের বাড়ির সামনে বিদেশি মদ কেনাবেচা হয় সংবাদ জানালে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় অভিযান চালিয়ে ডোবা থেকে ২৫০ বোতল বস্তাভর্তি বিদেশী মদের চালান উদ্ধার করে। জামালগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দিলীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান- উপজেলার চাঁনপুর গ্রামে জামালগঞ্জ-মান্নানঘাট সড়কের চাঁনপুর গ্রামে বিদেশি মদ কেনাবেচা হচ্ছে এমন অভিযান চালিয়ে ডোবা থেকে বস্তাভর্তি ২৫০ পিছ এ বিদেশী মদের চালান উদ্ধার করে। এ মদের চালান উদ্ধারের ঘটনায় তিনজন পেশাদার মদ বিক্রেতাকে আসামী করে একটি মামলা রুজু করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি