৯ মে ২০২৬

জামালগঞ্জে আওয়ামীলীগের কর্মী সভায় - এমপি রনজিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে আওয়ামীলীগের কর্মী সভায় - এমপি রনজিত
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের জামালগঞ্জ উপজেলা শাখার কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শনি বার সকাল সাড়ে এগারটায় উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান মো: আত্তাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, জামালগঞ্জ উপজেলার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: জহির উদ্দিন তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো: দুলাল মিয়া, সায়েম পাঠান, জসিম উদ্দিন তালুকদার, রেজওয়ান আহম্মদ আলম, আলী আমজাদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযোদ্ধার চেতনার শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অনুপ্রেরনায় জনগণের ভালবাসায় আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের এমপি মনোনিত করেছেন। দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলতে হবে। স্মাট বাংলাদেশ গড়তে বাংলাদেশ সরকার বদ্ধ পরিকর। তাই সকলকে আওয়ামীলীগের দলীয় পতাকা তলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, তৃতীয় বারে আবারও বন্যা। মাননীয় প্রধানমন্ত্রী হাওরে মানুষের প্রতি আন্তরিক। তাই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি