জামালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতী দিবস উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ থেকে : দূনীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুদকের আন্তজার্তিক দূর্নীতী প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা উদ্ভোধন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা দুদক কমিটির সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব।
বিশেষ অতিথি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সমাজ সেবা অফিসার মো: সাব্বির সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম সাহা, উদ্দিপনের ম্যানেজার হাফিজুর রহমান, জামালগঞ্জ প্রোসক্লাবের সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, জেলা মহিলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক শাহানা আল আজাদ প্রমুখ। প্রধান অতিথি বিশ্বজিৎ দেব বলেন, দূনীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব, দূনিতীকে না বলুন, বিভিন্ন স্থানে দুনিতী হয়ে থাকে, চাকরী, নিয়োগ, কাজ এমন কি বিভিন্ন পেশায় তাই সকলে সচেতন হোন, দূর্নীতীতে না বলুন, দূর্নীতী মুক্ত দেশ গড়ি এই হোক আজকের শপথ, এই হোক বিজয়ে মাসে অঙ্গীকার।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি