১১ মে ২০২৬

জামালগঞ্জ পিএফজির পরিকল্পনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জ পিএফজির পরিকল্পনা সভা
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজির এ্যাম্বসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুল মান্নান তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেব জামালগঞ্জ পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে। উপজেলার রাজাবাজ গ্রামের একটি ডুবাকে নিয়ে হিন্দু ও মোসলমান সম্প্রদায়ের মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয় হিন্দু সম্প্রদায় দাবি করি এটা মন্দিরের সম্পত্তি কিন্তু মোসলমানরা দাবি করেন এটা মসজিদের সম্পত্তি এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ভীমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় জামালগঞ্জ পিএফজির আন্তঃধর্মীয় সাব কমিটির আহ্বায়ক আব্দুল মালিক ও সদস্য নাজিম উদ্দিন এম সহযোগিতায় উক্ত বিষয়টি মিমাংসার উদ্যোগ নেওয়া হয়। ২৮ ডিসেম্বর কাগজ পত্রের ভিত্তি উক্ত ডুবার মালিকানা মন্দির কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সভা থেকে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য স্বাক্ষাত করে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বান জানালে তিনি আগামী ৩০ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেন। পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদব আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, ইউপি সদস্য আলেয়া বেগম, বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি