৭ মে ২০২৬

জাককানইবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাককানইবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর প্রথম প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন হয়েছে ভিসি কার্যালয়ে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয় এর উপাচার্যের কক্ষে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হয় । প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক , বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ প্রফেসর ড. রফিকুল ইসলাম,ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. সৌমিত্র শেখর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মোনালিসা দাস,সহযোগী প্রফেসর কাজী নজরু বিশ্ববিদ্যালয়, আসানসোল, পশ্চিমবঙ্গ,ভারত, ড. সাথী গুহ, পরিচালক, নজরুল সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচার স্টাডিজ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়,আসানসোল,পশ্চিমবঙ্গ,ভারত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর মোঃ জালাল উদ্দিন, প্রফেসর ড. রশিদুন নবী, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর উপ-পরিচালক রাশেদুল আনাম, বিশ্ববিদ্যালয় এর জনসংযোগ কর্মকর্তা ও পি এস টু ভিসি হাফিজুর রহমান,প্রেসক্লাব সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন,সাধারন সম্পাদক নিহার সরকার অংকুর, সাংগঠনিক সম্পাদিক তিতলি দাস,প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান সৈকত, আইন বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মারুফ,অর্থ সম্পাদক বায়েজিদ হাসান প্রমুখ।

অতিথিরা জাককানইবি প্রেসক্লাব এর প্রকাশনাটির প্রশংসা করেন। ভবিষ্যতেও যেন প্রকাশনাটি প্রকাশিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর প্রকাশনাটিতে স্থান ২১টি লিখা। যেখানে প্রবন্ধ/গল্প ১৫টি ও কবিতা ও ছড়া ৬টি। প্রকাশনাটিতে বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, ট্রেজারার,রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা,শিক্ষক সমিতির সভাপতি, জাককানইবি প্রসক্লাব সভাপতি , সাধারণ সম্পাদক এর বাণী রয়েছে। এছাড়াও প্রকাশনা ‘কলম’ এ লিখেছেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। প্রকাশনাটির প্রচ্ছদ করেছেন চারুকলা বিভাগের প্রভাষক মোঃ রাশেদুর রহমান।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যারা আজ পরপারে তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে কলম এর প্রথম প্রকাশনা উৎসর্গ করা হয়েছে। প্রকাশনাটি বিশ্ববিদ্যালয় এর চলমান নজরুল বই মেলার ২১ নং বিশ্ববিদ্যালয় পরিবার স্টলে পাওয়া যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি