৪ মে ২০২৬

জাইনের বাবার প্রত্যাশা ছেলে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জাইনের বাবার প্রত্যাশা ছেলে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে
নিজস্ব প্রতিবেদক: জাইন সিদ্দিক যেন মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করে এবং মানবিক গুণাবলীসম্পন্ন একজন ভাল মানুষ হয়।এ প্রত্যাশা করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডের প্রশাসনে নিয়োগপ্রাপ্ত জাইন সিদ্দিকের বাবা চিকিৎসক মোস্তাক আহমেদ সিদ্দিক। ডা. মোস্তাক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী ডা. কামরুন আবেদীন ১৯৯৩ সালে আমেরিকায় এসেছিলেন। সেই সময় যায়নের বয়স ছিল মাত্র সাড়ে দিন বছর। ডা. মোস্তাক আহমেদ বলেন, আমেরিকায় এসে আমরা লেখাপড়া করে দুইজনই ডাক্তারি সম্পন্ন করেছি। প্রথম দিকে আমরা ছিলাম এস্টোরিয়ায়। সেই কারণেই জাইনের লেখাপড়া শুরু করে এস্টোরিয়ার পিএস-৭০ থেকে। হাই স্কুলও এস্টোরিয়াতেই সম্পন্ন করেন। এরপর হান্টার কলেজ, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং কানেকটিকাটের ইয়েল ল স্কু্লে লেখাপড়া করেন জাইন। এছাড়াও জাইন জর্ডানে এক বছরের কোর্স সম্পন্ন করেছে ফুলব্রাইট স্কলারশিপে। ২০১০ সালে লিংকন-ডগলাস বিতর্ক প্রতিযোগিতায় জাইন পুরো আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল। জাইনকে নিয়ে এক প্রশ্নের জবাবে মোস্তাক আহমেদ সিদ্দিক এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে জাইন সিদ্দিক যেন মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করে এবং মানবিক গুণাবলীসম্পন্ন একজন সুন্দর মনের মানুষ হয়। তিনি আরো বলেন, প্রতিটি মানুষেরই জীবনের লক্ষ্য থাকে। যেমন আমাদের আমেরিকায় আসার লক্ষ্য ছিলো, আমরা আসতে পেরেছি। অনেকেই চেষ্টা করেও আসতে পারছেন না। তবে প্রতিটি কাজে সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, সততা ও প্রচেষ্টা। জাইন ছেলে হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করেছে, আমাদের গর্বিত করেছে। এর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। মেধা, যোগ্যতা এবং পরিশ্রম একটি মানুষকে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে। জাইন তার মেধা এবং যোগ্যতায় আজকে এই পর্যায়ে এসেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাইনের নিউজটি দেশে এবং প্রবাসের অনেক পত্রিকায় দেখে আমরা আনন্দিত হয়েছি। আমরা সকল মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি তার একমাত্র সন্তান জাইনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। যায়ন সিদ্দিকের বাবা এবং মা এখন থাকেন নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্ট্রিতে। মোস্তাক আহমেদ সিদ্দিক কাজ করছেন কলম্বিয়া ইউনিভার্সিটি হাসপাতালে এবং ডা. কামরুন আবেদীন কাজ করছেন অফিস অব মেন্টাল হেলথ নিউইয়র্কে। ডা. মোস্তাক সিদ্দিক সিলেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক কোষাধ্যক্ষ। তার দেশের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে এবং তার স্ত্রী ডা. কামরুনের দেশের বাড়ি ফেনীর সোনাগাজীতে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি