২৮ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাপ্রেস ডেস্ক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। 

নতুন বাজেটে আগের বছরের মতোই বেতন-ভাতা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ অর্থাৎ ২০১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে। অন্যদিকে গবেষণা ও উদ্ভাবন খাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। 

এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘জাবিয়ান ট্র্যাক’ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু, ২০২৭ সালের ফেব্র“য়ারিতে সপ্তম সমাবর্তন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের ঘোষণাও এসেছে এবারের সিনেট সভা থেকে। 

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যদের আলোচনা শেষে বাজেটটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি