জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাহাজেই ঈদ আনন্দ করলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিক। একসঙ্গে ঈদ জামাত আদায় করার পাশাপাশি এদিন জলদস্যুদের কাছ থেকে ভালো খাবার পেয়েছেন তারা।
আজ বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১১টায় জাহাজের ডকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা। এর হাসিখুশি মুখে ছবি তোলেন তারা।
যে ছবি এরইমধ্যে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
সূত্র মোতাবেক জানা গেছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ বর্তমানে সোমালীয় জলসীমায় অবস্থান করছে। সোমালিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে বুধবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায়ের জন্য এদিন নাবিকদের জাহাজের ডকে যাওয়ার সুযোগ দেয় দস্যুরা। এছাড়া ঈদ উপলক্ষে নাবিকদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হজযাত্রীদের সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, আশ্বাস রাষ্ট্রদূতে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি