৮ মে ২০২৬

জাবিতে শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাবিতে শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

বাংলাপ্রেস ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান করেন তারা। বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তারা অনেক নারী কর্মীদেরও ধরে নিয়ে চড় লাথি মারতে মারতে নিয়ে যায়।

তারা বলেন, হামলাকারীরা ভিসি ফারজানা ইসলামের পক্ষ হয়ে উপাচার্যপন্থি শিক্ষকদের প্ররোচনায় এই হামলা চালিয়েছে। হামলাকারীরা ক্যাম্পাসে ছাত্রলীগের পরিচিত মুখ এবং তারা দলীয় স্লোগান দিতে দিতে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

অন্যদিকে, উপাচার্য ফারজানা ইসলামের পক্ষে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী। এ অবস্থায় ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি