৬ মে ২০২৬

জাবির শিক্ষার্থীদের মধ্যরাতে মারামারি, আহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাবির শিক্ষার্থীদের মধ্যরাতে মারামারি, আহত ৩

বাংলাপ্রেস ডেস্ক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও আ ফ ম কামাল উদ্দিন হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মারামারিতে এক ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী।

বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ উল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক পাওয়া তথ্যমতে, বন্ধুর জন্মদিন পালন শেষে রাত এগারোটার দিকে বটতলার বঙ্গবন্ধু হল সংলগ্ন এক দোকানে খাবার খাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। এ সময় পাশের টেবিল থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী সোহান ও তার বন্ধুরা তাদেরকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। পরে সোহান ও তার বন্ধুরা তাদেরকে অনুসরণ করে বটতলার মওলানা ভাসানী হল পুকুরের পাশে আসলেই অতর্কিত হামলা করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ উল হাসান বলেন, আহতদেরকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হয়েছে। একটা মেয়ে বেশি আহত, আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। তাদেরকে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে সোহানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি