৮ মে ২০২৬

ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই

বাংলাপ্রেস ডেস্ক: ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস সাদিক। ইসির পক্ষে ছিলেন ড. মো. ইয়াসিন।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

আদেশের পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী বলেন, ইভিএমসংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে এখনো পাস হয়নি। এ অবস্থায় সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অবৈধ। তাই রিট দায়ের করেছিলাম। যেটি আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি