৫ মে ২০২৬

ইউরোর ২৪ দল চূড়ান্ত, কে কোন গ্রুপে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইউরোর ২৪ দল চূড়ান্ত, কে কোন গ্রুপে?
বাংলাপ্রেস ডেস্ক: আগামী জুনে বসবে উয়েফা ইউরোর ১৭তম আসর। জার্মানিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির আসন্ন আসরের ড্র হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেবার ২৪ দলের ২১টিকে নিয়ে ড্র অনুষ্ঠিত হয়। তিনটি দল ছিল বাকি। যারা প্লে’অফ খেলে জায়গা করে নিবে চূড়ান্ত পর্বে। বুধবার (২৭ মার্চ) শেষ হয়েছে সেই প্লে’অফ। তাতে চূড়ান্ত হয়েছে ২০২৪ ইউরোর সবগুলো গ্রুপের ২৪টি দল। উয়েফার ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। আগেই অবশ্য ‘এ’, ‘বি’, ও ‘সি’ গ্রুপের দলগুলো চূড়ান্ত হয়েছিল। সেখানে ‘এ’ গ্রুপে- জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড; ‘বি’ গ্রুপে- স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া এবং ‘সি’ গ্রুপে- ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়া ছিল। আর ‘ডি’, ‘ই’, ও ‘এফ’ গ্রুপে একটি করে মোট তিনটি দল বাকি। আর চূড়ান্ত হয়েছিল মোট ৯টি দল। সেখানে ‘ডি’ গ্রুপে- ছিল ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও প্লে–অফ এ। ‘ই’ গ্রুপে- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে–অফ বি। এবং ‘এফ’ গ্রুপে পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও প্লে–অফ সি। প্লে’অফ শেষে ওয়েলসকে হারিয়ে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। আর আইসল্যান্ডকে হারিয়ে ‘ই’ গ্রুপে যুক্ত হয়েছে ইউক্রেন। এবং গ্রিসকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোতে জায়গা করে নিয়েছে জর্জিয়া। তারা খেলবে ‘এফ’ গ্রুপে তুরস্ক, পর্তুগাল ও চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে। চলতি বছরের ১৪ জুন মাঠে গড়াবে ইউরো-২০২৪। জার্মানির ১০টি শহরে মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৪ জুলাই পর্যন্ত।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি