৮ মে ২০২৬

ইউরোপে করোনার আরেকটি ঝড় আসছে : ডব্লিউএইচও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউরোপে করোনার আরেকটি ঝড় আসছে : ডব্লিউএইচও
বাংলাপ্রেস ডেস্ক: ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমন 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুগ বলেন, নভেম্বরের শেষের দিকে এটি দেখা দেওয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে ৩৮ট দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। এরমধ্যে ডেনমার্ক, পর্তুগাল ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে প্রভাব বিস্তার করেছে। ক্লুগ বলেন, আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এ অঞ্চলের আরও কয়েকটি দেশে ওমিক্রন দাপট দেখাবে। ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে। তিনি বলেন, বুস্টার ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা। হ্যান্স ক্লুগের বক্তব্যের ব্যাপারে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। সূত্র: দ্যা গার্ডিয়ান বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি