ইউরোপ যাওয়ার পথে ৭ বাংলাদেশির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নৌকায় ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠান্ডায় জমে অন্তত ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাসীর মৃত্যু হয়েছে। অবৈধভাবে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানানো হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ল্যাম্পে-দুসার মেয়র সালভাদর মার্টিওলো। নৌকাটিতে ২৮০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও মিশরের নাগরিক। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে ইতালির আগ্রিজেন্তোর প্রসিকিউটর লুইগি প্যাত্রোনাজিও জানিয়েছেন, অতি ঠান্ডায় দ্রুত শরীরের তাপমাত্রা কমে আসায় প্রাণ হারিয়েছেন তারা। তবে যারা বেঁচে আছেন তাদের কতজন বাংলাদেশি সেটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানান তিনি।
উপকূলরক্ষীরা রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলে দেখতে পেয়েছিলেন। পরে লামপিওনের উপকূল থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকার সন্ধান পান। এরপর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্য ইতালি। তাদের প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। গত কয়েক মাসে নৌকাযোগে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরে ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী উপকূল থেকে ইতালির বিভিন্ন বন্দরে পৌছেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি