৬ মে ২০২৬

ইউপি নির্বাচনের নামে দেশে খুনোখুনি চলছে: জি এম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউপি নির্বাচনের নামে দেশে খুনোখুনি চলছে: জি এম কাদের
বাংলাপ্রেস ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, নির্বাচনের নামে প্রহসন চলছে। তামাশার নির্বাচন চলছে দেশে।’ আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ আজ থেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। জিএম কাদের বলেছেন, ‘তিনি নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। ঠুনকো কারণে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থীতা বাতিল করে দিচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টি প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।’ তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সবচেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু, নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।’ জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সকল মন্ত্রনালয়ই দুর্নীতিতে ছেঁয়ে গেছে।’ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্বৃতি উল্লেখ করে দুর্নীতি নিয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘পুকুর চুরি নয়, এখন সাগর চুরি হচ্ছে।দুর্নীতিই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। যারা দুর্নীতি করে সমাজে তারাই বুক ফুলিয়ে চলে। আর যারা দুর্নীতি করেনা তারা অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছে।’ এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান মেডিকেল টেকনোলজিস্টদের যৌক্তিক দাবি মেনে নিয়োগ প্রক্রিয়া চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘নির্বাচনের আগে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে। কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশে এখন কোটি কোটি বেকার কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে।’ জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মোঃ ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে ও প্রিয়াংকা সুকমলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি