ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি এই ঘোষণা দেন।
তবে এই যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না। আগামী ৮, ৯ ও ১০ মে এটি কার্যকর থাকবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও এর মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। ইউক্রেনকেও এই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে ক্রেমলিন।
এর আগে গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যদি এই যুদ্ধবিরতি মেনে না চলে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে রুশ বাহিনী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি ইউক্রেন।
বিবৃতিতে আরও বলা হয়, মানবিক বিবেচনায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। রাশিয়া মনে করে, ইউক্রেন এটি মেনে চলবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রুশ সশস্ত্র বাহিনী পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নেবে। রাশিয়া আবারও জানাচ্ছে যে, পূর্বশর্ত ছাড়াই তারা শান্তি আলোচনার জন্য প্রস্তুত। এর লক্ষ্য ইউক্রেনীয় সংকটের মূল কারণগুলো দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক যোগাযোগ করা।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশকিছু এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। চলতি বছরে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর এই যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছে ট্রাম্প প্রশাসন। তবে এখনও কোনও সমাধান আসেনি। সূত্র: রয়টার্স
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি