ইউক্রেনে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানোর অভিযোগ উঠেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানায়, ইতিমধ্যে প্রায় দেড় হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছেছে এবং মোট ১২ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যেই সিউল থেকে গুরুতর নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে পারে। তার এই অভিযোগের পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে হবে।’
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠকে জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তারা বিষয়টি অগ্রাহ্য না করে আন্তর্জাতিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানান।
ইউক্রেনের গোয়েন্দারা জানান, রাশিয়ার সেনাবাহিনী একটি বিশেষ ইউনিট গঠন করছে, যেখানে উত্তর কোরীয় সেনাদের রাখা হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষাগত এবং সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতার অভাবে রাশিয়াকে কোরীয় সেনাদের নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে সীমান্তে উত্তর কোরিয়ার সেনারা পাহারার দায়িত্ব নিলে রুশ সেনাদের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি