৫ মে ২০২৬

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অজুহাতে সয়াবিনের বাজার অস্থির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অজুহাতে সয়াবিনের বাজার অস্থির
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ অজুহাতে দেশে সয়াবিন তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। তৈরি করা হয়েছে কৃত্রিম সংকটও। কোনো কোনো জায়গায় প্রতি লিটার ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। গত ক’দিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তেলের বাজারে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। দেশে বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন বাজারগুলোতে সেটি যেন আরও স্পষ্ট। তেলের দামের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। তারা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং না থাকায় সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। গত এক সপ্তাহ ধরেই তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। কোম্পানিগুলোর তেল সাপ্লাই না থাকায় ক্রেতাদের সঙ্গে দাম নিয়ে প্রতিদিনই বাক-বিতণ্ডায় জড়াতে হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি