৬ মে ২০২৬

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন ইউএনওর ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেন্টিলেটর ভেঙ্গে ইউএনওর সরকারি বাসভবনে ঢোকে দুর্বৃত্তরা। এসময় ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা নিজ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরে ঢুকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে দুর্বৃত্তরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এঘটনায় মূল সন্দেহভাজন স্থানীয় যুবলীগ সদস্য আসাদুল হককে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আটক হন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। পরে নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ ও চিংড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুদকে আটক করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি