৪ মে ২০২৬

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ


বাংলাপ্রেস ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নজিরবিহীন হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল। এ পরিস্থিতিতে সরকারগুলোর জ্বালানি ব্যবহার কমানোর বিষয়ে ‘আরও সরব’ হওয়ার ওপর জোর দিইয়েছেন তিনি।


শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত আইইএ’র এক প্রতিবেদনে জ্বালানি ব্যবহার নিয়ে বেশ কিছু জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহস্থালিতে জ্বালানির চাহিদা কমানোর জন্য মহাসড়কে গতিসীমা হ্রাস এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার পরামর্শ।


বিবিসির সঙ্গে আলাপে বিরোল বলেন, বর্তমান সংকটের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ ১৯৭০-এর দশকের তেল সংকট বা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা সময়ের প্রাকৃতিক গ্যাস সংকটের চেয়েও ‘অনেক বড়’। প্রসঙ্গত, সত্তরের দশকের ওই তেল সংকটের প্রেক্ষাপটেই আইইএ প্রতিষ্ঠিত হয়েছিল।


তার মতে, এই সংকটের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ একক সমাধান’ হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা।


তবে তিনি সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি’ যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে ‘মাসের পর মাস’ সময় লাগতে পারে। এর ফলে ‘বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোতে’ নেতিবাচক প্রভাব পড়বে।


এদিকে ইরানের ওপর সামরিক বিজয় দাবি করলেও হরমুজ প্রণালি ইস্যুতে ক্রমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসহায়ত্ব ফুটে উঠছে। ন্যাটো এবং পূর্ব এশিয়ার মিত্রদের কাছে সহায়তা চেয়েও পাননি তিনি। এদিকে যুদ্ধে শীর্ষ নেতাদের হারানোর পাশাপাশি সামরিক এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন হলেও হরমুজ প্রণালি ইস্যুতে শক্ত অবস্থান ধরে রেখেছে ইরান।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি