৪ মে ২০২৬

ইতিহাস গড়তে চলেছে বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পিএম
ইতিহাস গড়তে চলেছে বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিসিবির আঞ্চলিক শাখা অফিস চালু হচ্ছে। বিসিবির শাখা অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে সিলেট থেকে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে পারে বিসিবি সিলেট অফিসের। বোর্ডের একটি সূত্র বিষয়টি জানিয়েছে।

দেশের ক্রিকেট তৃণমূলে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে বিসিবির আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগ। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে।

সূত্র জানায়, আঞ্চলিক কার্যালয়গুলোকে ‘অ্যাসোসিয়েশন’ নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে-বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে।

এছাড়া আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে। যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান।

ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তুলতে এই উদ্যোগ। এর মাধ্যমে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী হবে।

সিলেটে চলছে বিপিএল। চট্টগ্রামের সব ম্যাচ সিলেটে সরিয়ে আনা হয়েছে। এরই মধ্যে আঞ্চলিক অফিসের উদ্বোধন হবে সেখানে। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর আঞ্চলিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি