ইতালিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইতালির মিলানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইসমাইল হোসেন। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী অপর শিক্ষার্থী শিশির কুমার।
ইসমাইল হোসেন নোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১০ জানুয়ারি) মিলানের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ইসমাইল সিসকো আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। ইসমাইলের মৃতদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বিপি/আই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি