ইতালির ভেনিসে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : বিপুল আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাএলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ইতালীর ভেনিস শাখা ছাএলীগ । ভেনিসের মারঘেরা একটি হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ভেনিস শাখা ছাএলীগের সভাপতি আরিফ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমান ইসলাম রাজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল । আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী ছাএলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী ছাএলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া ।
পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাএলীগের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী , আবুল কাশেম শিকদার , আবু তাহের খান ডালু , আল মামুন ঢালী , যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী , সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মদ , তথ্য বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ সবুজ , ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন ঢালী , বাংলাদেশ ছাএলীগ নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী আব্দুল্লাহ আল রোনাক , ভৈরব পরিষদ ভেনিসের উপদেষ্টা আব্দুল মান্নান , ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কালু , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সজিব মুন্সি , এেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল , চাঁদপুর জেলা ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন , ভেনিস ছাএলীগের সহ সভাপতি রাজিব হোসেন , দিপু মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন , নূর আলম ভূইয়া , আকাশ মাদবর , সাংগঠনিক সম্পাদক রিয়াদ জমাদ্দার , প্রচার সম্পাদক রাজু দাস প্রমুখ ।
আলোচনা সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য । আলোচনা শেষে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে কামরুনাহার তুলির পরিচালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্হানীয় শিল্পী বৃন্দ ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি