৪ মে ২০২৬

ইতালি প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে রোম দূতাবাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতালি প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে রোম দূতাবাস

জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ইতালি। যে দেশে প্রতিনিয়ত গুনতে হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অত্যন্ত দুঃখজনক হলেও ইতালিতে করোনা ভাইরাসের মৃত্যু মিছিলে যোগ হয়েছে ছয় জন বাংলাদেশী।

বর্তমানে এই সংকটময় পরিস্থিতিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন বাংলাদেশীর মৃত্যু বরণ করলে বাংলাদেশ দূতাবাস রোম তাদের পাশে থাকবে বলে জানান হয়েছে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের একান্ত প্রচেষ্টায় করোনাভাইরাস এ মৃতের লাশ দাফন করা পর্যন্ত প্রয়োজনবোধে সম্পূর্ণ খরচ দূতাবাস বহন করবে। তবে যদি ঐ পরিবার আর্থিক স্বচ্ছলতা না থাকে। রোম দূতাবাসের আওতাধীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে, মৃত ব্যক্তির পরিবার চাইলে এই সুযোগ সুবিধা পেতে পারে।

এছাড়াও রাষ্ট্রদূত সাংবাদিক, রাজনৈতিকসহ বিভিন্ন স্তরের মাধ্যমে সার্বক্ষণিক বাংলাদেশীদের খোঁজ খবর রাখছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার কতৃক প্রবাসীদের সহযোগিতার ২৫ লক্ষ টাকা যাচাই-বাচাইয়ের অর্থনৈতিক সমস্যা গ্রস্থ অভিবাসীদের মধ্যে বিতরনের ব্যবস্থা নিয়েছেন। করোনা ভাইরাস এর সমস্যার কারণে এই মুহূর্তে কোন মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি