ইতালীতে ভেনিস বাংলা স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) : শ্রদ্ধা ও বিনয়ের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ইতালীর ভেনিসে বাংলা স্কুল। ভেনিসের মেসএে ভিয়া আলেয়ারদি কলবে হলে আয়োজিত আলোচনা সভা , অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ , চিএাঙ্কন প্রতিযোগিতা য় অংশগ্রহণ কারিদের পুরস্কার বিতরন ও দেশাত্মবোধক গানের আয়োজন ছিলো চোঁখে পরার মতো ।
সাংবাদিক ও কলামিস্ট পলাশ রহমানের প্রানবন্ত উপস্হাপনায় ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীর রাজধানী রোমের বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় সংগঠক ও কমিউনিটি ব্যাক্তিত্ব নূরে আলম সিদ্দিকী বাচ্চু। অনুষ্ঠানে র শুরুতে ভাষা শহীদদের স্বরনে কোরআন তেলোয়াত করেন আব্দুর রহমান । এরপর অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভেনিস বাংলা স্কুল , ভেনিস আওয়ামীলীগের একাংশ , যুবলীগ , ছাএলীগ , সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস , ভৈরব সমিতি ভেনিস , দোহার ঐক্য পরিষদ ভেনিস , নরসিংদী ঐক্য ফাউন্ডেশন ভেনিস , বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস , বৃহত্তর ঢাকা সমিতি ভেনিস , ভৈরব পরিষদ , গাজীপুর জেলা সমিতি সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা মাতৃভাষা রক্ষায় শহীদদের অত্ব ত্যাগের বিনিময়ে অর্জিত রাষ্ট্রভাষা ছিনিয়ে আনার গল্প প্রবাসে বেরে উঠা ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন বক্তারা । সে সময় আলোচনায় অংশ নেন , ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালী , আওয়ামিলীগ নেতা রফিকুল ইসলাম , নাগরিক কমিটি র সভাপতি আবুল কাশেম শিকদার , ভেনিস বাংলা স্কুলেও এমডি আক্তার উদ্দিন , ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা রুনু আক্তার , নরসিংদী ঐক্য ফাউন্ডেশনের বিল্লাল হোসাইন , যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা সৈয়াল কালু , বিশিষ্ট ব্যাবসায়ী মনোয়ার ক্লার্ক , বৃহওর কুমিল্লা সমিতির আবুল কালাম আজাদ , সাহাদাত হোসেন , মোস্তাক আহম্মেদ , প্রমূখ । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের নাসির উদ্দিন পান্না , হান্নান মিয়া , সুরাইয়া আক্তার , আসিক পল্ছ , মোবারক হোসেন , আমির হোসেন , দিলরুবা জামান , মেহেরুন নেছা মলি , নুরে আলম , রিয়াজুল ইসলাম , কাজী মাহফুজ রানা প্রমূখ ।
পরিশেষে মাতৃভাষা দিবস উপলক্ষে চিএাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের মাঝে পুরস্কার বিতরণ , ইতালী মাংলা কমিউনিটি র জন্য অবদান রাখায় নূরে আলম সিদ্দিকী বাচ্চু কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্হানীয় শিল্পী বৃন্দ । বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার মাতৃভাষা দিবস পালন সফল করতে সার্বিক সহযোগিতার জন্যে ভৈরব সমিতি ভেনিস , গাজীপুর জেলা সমিতি , বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ ও তাজুল ইসলাম সহ সকলকে ধন্যবাদ জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি