৬ মে ২০২৬

ইস্তাম্বুলে হোটেল কক্ষে ২ ডাচ কিশোরের মরদেহ, বাবা হাসপাতালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইস্তাম্বুলে হোটেল কক্ষে ২ ডাচ কিশোরের মরদেহ, বাবা হাসপাতালে
বাংলাপ্রেস ডেস্ক:  তুরস্কের ইস্তাম্বুলে এক হোটেল কক্ষে দুই ডাচ কিশোরকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তাদের বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের খাওয়া খাবারের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। এনটিভি টেলিভিশন চ্যানেলের তথ্যমতে, ১৫ ও ১৭ বছর বয়সী ওই দুই ছেলে ইস্তাম্বুলের ফাতিহ জেলায় ব্লু মসজিদ ও গ্র্যান্ড বাজারের কাছাকাছি একটি হোটেলে অবস্থান করছিল।পুলিশ ও চিকিৎসাকর্মীরা পৌঁছনোর সময় তারা মৃত ছিল। চিকিৎসাকর্মীরা পৌঁছে দেখেন দুই কিশোর মৃত। পরে তাদের বাবাকে স্তম্ভিত অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গণমাধ্যমটি জানিয়েছে, তারা তুরস্কে ছুটি কাটাচ্ছিল এবং পর্যটন এলাকা তাকসিমে রাতের খাবারের জন্য গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।হাবের তুর্ক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ৫৭ বছর বয়সী বাবা পুলিশকে জানিয়েছেন, তিনি ছেলেদের সঙ্গে তাকসিমে গেলেও সেখানে ‘কিছু খাননি’। সেই রাতে হোটেলে ফিরে এসে বাবা ছেলেদের ডাকলেও কোনো সাড়া পাননি। হোটেলের কর্মী মেহমেত কিরদাগ বাবার সাহায্যের জন্য চিৎকার শোনেন বলে এনটিভি জানিয়েছে। কিরদাগ বলেন, ‘আমি দরজায় নক করে ঢুকে দেখি দুই ছেলে মৃত, একজন বিছানায়, অন্যজন মেঝেতে...চিকিৎসাকর্মীরা আসার পর তারা সদ্য মৃত বলে জানায়।
বাবা স্তব্ধ অবস্থায় ছিলেন।’ইস্তাম্বুল পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে বলে এনটিভি জানিয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি