ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের নতুন আক্রমণ
বাংলাপ্রেস ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরাইলের ওপর দ্বিতীয় দফায় ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, ইসরাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এটি ইসরাইলে হুথিদের দ্বিতীয় দফার আক্রমণ। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে আসা একটি মিসাইল আকাশেই ধ্বংস করার দাবি করেছিল।
ইয়াহিয়া সারি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, ইসরাইল যতক্ষণ না তাদের ‘আগ্রাসন ও হামলা’ বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আগামী দিনগুলোতেও হুথিদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হুথিদের এই সরাসরি অংশগ্রহণ যুদ্ধকে নতুন একটি আঞ্চলিক মাত্রায় নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি