ইসরায়েলি হামলায় আরো ৮৩ ফিলিস্তিনি নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া শুধু শুক্রবারই খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ২৭০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, এই নিহতদের মধ্যে ৩৬ জনই খাদ্য সহায়তা সংগ্রহের সময় হামলার শিকার হন।সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৮৩ জনে।এদিকে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৮৯ জনই শিশু। গাজা সিটির একটি খাদ্য বিতরণ কেন্দ্র থেকে গতকাল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের খাবার সংগ্রহ করতে দেখা গেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি