ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ১৬৫ জন।
ইসরায়েল বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে হামলা চালিয়েছে। এটি গাজা যুদ্ধের প্রভাব থেকে ইয়েমেনে ইসরায়েল-হুথি পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা।
এর আগে ৩০ আগস্ট সানায় চালানো হামলায় সরকারপ্রধান এবং কয়েকজন মন্ত্রী নিহত হন।এটাই ছিল প্রথমবারের মতো কোনো হামলা যেখানে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হুথি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে চালানো হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে। ঐ হামলায় ইসরায়েলের ভূখণ্ডের দিকে ড্রোন ও সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১৭ কোটি টাকার বিয়ের উৎসবে চাঞ্চল্য, তরুণীর হাতে বরকে ফেলে দেওয়ার অভিযোগ
৩৮ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে মুখ খুলল ভারত
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি